চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২২, ২৩:০৭আপডেট : ২৩ জুলাই ২০২২, ২৩:০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের মধ্যে চার জনকে পাঠানো হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে হাটহাজারী থানা পুলিশের কাছে গ্রেফতার চার জনকে সোপর্দ করে র‌্যাব। ভুক্তভোগীর করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব গ্রেফতার চার জনকে দুপুরে হাটহাজারী থানায় হস্তান্তর করে। তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রবিবার এ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। তবে আরেক জনকে র‌্যাব গ্রেফতার করেছে বলে শুনেছি। এখনও থানায় হস্তান্তর করা হয়নি।’  

কারাগারে পাঠানো চারজন হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র ও নোয়াখালী জেলার চর ভাদ্রসেন এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. আজিম (২৩), হাটহাজারী কলেজের প্রথম বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ও ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে মো. নুর হোসেন শাওন (২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র ও ফেনী জেলার পরশুরাম থানার বেড়াবাড়ি এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো. নুরুল আবছার বাবু (২২) ও হাটহাজারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও ঝালকাঠি থানার আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে মো. মাসুদ রানা মাসুদ (২২)।

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার রাউজান ও হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ জানান, চবি ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মোট জড়িত ছয় জন। এর মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। জড়িত অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম