প্যারালাইজড স্বামীকে নিয়ে ভোটকেন্দ্রে স্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১২:৪৮আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২:৪৮

দীর্ঘ দুই বছর ধরে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন অমল কুমার রায় (৭০)। চলাফেরা করতে পারেন না। কথাও বলতে পারেন না। আকার-ইঙ্গিতে-ইশারায় তার কথা বুঝে নিতে হয়। কিন্তু ভোট দেওয়ার প্রবল ইচ্ছা তার। এ জন্য অনেক কষ্ট করে ভোটকেন্দ্র এসেছেন তিনি।

বুধবার (২৭ জুলাই) ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার একটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

অমল কুমার রায় মধুখালীর মেগচামী ইউনিয়নের সরদারপাড়া এলাকার বাসিন্দা। নির্বাচনের কথা জানতে পেরে তিনি আকার-ইঙ্গিতে স্ত্রী বিশাখা রানীকে জানান তিনি ভোট দিতে চান। সকাল সাড়ে ১০টার দিকে মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভ্যানে করে প্যারালাইজড স্বামী অমল সরকারকে নিয়ে আসেন স্ত্রী বিশাখা রানী রায়।

স্বামীর ভোট দেওয়া শেষে বিশাখা বলেন, ‘আমার স্বামী কৃষিকাজ করতেন। দুই বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর শরীরের একপাশ প্যারালাইজড হয়ে যায়। চলাফেরা করতে পারেন না। কথাও বলতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের কথা জানতে পেরে তিনি ভোট দেওয়ার কথা আকার-ইঙ্গিতে আমাকে জানান। আমি বুঝতে পেরে তাকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। ভোটকেন্দ্রের বুথে তাকে নিয়ে গেছি। ইভিএমে এই প্রথম ভোট দিলাম। আমি ভোট দেওয়ার পর তাকে ভোটের মার্কা দেখিয়েছি, তিনি নিজেই ভোট দিয়েছেন।’

মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আফজাল হোসেন জানান, মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন এবং পৌরসভার একটি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী