সহকারী প্রিসাইডিং অফিসারসহ ২ জন আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১৫:৩৫আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫:৩৮

লক্ষ্মীপুরে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদ আহমদ এবং জোর করে অন্যের ভোট দেওয়ায় নৌকার এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন জানান, বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

মাহমুদ দিঘলি ইউনিয়নের ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার এবং মাজহারুল নৌকা প্রতীকের প্রার্থীর দায়িত্বপ্রাপ্ত এজেন্ট।

ইউএনও ইমরান হোসেন বলেন, ‘অনিয়ম করায় সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদকে আটক করা হয়েছে। একই কেন্দ্রে জোর করে অন্যের ভোট দিয়ে দেওয়ায় নৌকার এজেন্টকেও আটক করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আমরা সতর্ক আছি।’

দিঘলী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকে সালাউদ্দিন চৌধুরী জাবেদ এবং ঘোড়া প্রতীকে আলতাফ হোসেন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী