মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকারের বাসায় ককটেল হামলা হয়েছে। শুক্রবার রাতে মানিকগঞ্জ শহরের জয়ড়া সড়কের পাশে তার বাসায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
পুরনো শক্রতার জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে এ ককটেল ছোড়া হয়েছে বলে ওই শ্রমিক নেতা ধারণা করছেন।
জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকার জানান, রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা তার বাসা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল ছুড়ে মারলে একটি ককটেল বাসার জানালায় ও দুইটি দেয়ালে এসে বিস্ফোরিত হয়। বিকট শব্দে বাসার লোকজন ও প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে পড়েন। কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি বাবুল সরকার।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা থানায় মামলার প্রস্তুতি চলছে।
/বিটি/এফএস/






