গভীর সমুদ্রে ডাকাতদের ডুবিয়ে দেওয়া জেলেনৌকার সন্ধান মিলেছে

পটুয়াখালী প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ১৩:৪২আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৩:৪২

পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতদের ডুবিয়ে দেওয়া ‘এফবি ভাই ভাই’ নামে জেলেনৌকাটির সন্ধান পাওয়া গেছে। নৌকাটি উদ্ধারে কাজ করছেন মহিপুরের জেলেরা। ইতোমধ্যে নৌকাটি সোনাচর সংলগ্ন গভীর সমুদ্রের ৬০ নটিক্যাল মাইল দূরত্ব থেকে কুয়াকাটার তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়েছে।

এফবি ভাই ভাই নৌকার মালিক শফিকের ভাই শাহিন বলেন, ‘রাতের আঁধারে ডাকাতরা নৌকাটি ডুবিয়ে দেওয়ার পর সেটি গভীর সমুদ্রে হারিয়ে যায়। পরে সমুদ্রে ভাসতে দেখে মহিপুরের কাশেম মাঝি ও ধানখালীর আসরাব মাঝি নৌকাটিকে তাদের ট্রলারের সঙ্গে বেঁধে মহিপুরের উদ্দেশ্যে রওনা হন। সেটি বর্তমানে কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সমুদ্র এলাকায় নিয়ে আসা এসেছে। মহিপুর থেকে একটি জেলেনৌকা সেখানে পাঠানো হয়েছে। আশা করছি, নৌকাটি আমরা আজই উদ্ধার করতে পারবো।’

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. আরিফ বলেন, ‘ডাকাতির ঘটনায় আমরা কোনও অভিযোগ পাইনি। তবে গণমাধ্যমে খবর পেয়ে ইতোমধ্যে আমাদের টহল জোরদার করা হয়েছে। বর্তমানে আমরা টহলে রয়েছি এবং ডুবিয়ে দেওয়া ওই নৌকার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। সাগরে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে জানানোর অনুরোধ রইলো জেলেদের কাছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সোনাচর সংলগ্ন গভীর সমুদ্রে ৬০ নটিক্যাল মাইল দূরে ২৬টি জেলেনৌকায় ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ২২ থেকে ২৩ সদস্যদের ডাকাতদল মহিপুরের এফবি ভাই ভাই নামে জেলেনৌকটি ডুবিয়ে দেয়। লুট করে নেয় টাকাপয়সা, মোবাইল ফোন ও মাছসহ ট্রলারের আনুষঙ্গিক মূল্যবান সরঞ্জাম।

আরও খবর: সাগরে ২৬ নৌকায় ডাকাতি, ডুবিয়ে দেওয়া হলো একটি

 
/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম