ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৩:০৪আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৩:০৪

মেহেরপুর পাটক্ষেতে কাজ করার সময় সুন্নত আলী নামে এক কৃষক বজ্রাঘাতে মারা গেছেন। সোমবার সকাল ১১টার দিকে জেলার উজুলপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। সকাল থেকে মেহেরপুরে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছে।

সুন্নত আলী সদর উপজেলার উজ্জলপুর গ্রামের বকুল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে সুন্নত আলী তার নিজ জমিতে কাজ করছিলেন। সে সময় বজ্রাঘাতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মখলেছুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে বজ্রাঘাতে আহত এক কৃষককে হাসপাতালের ইমারজেন্সিতে নিয়ে আসলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। পরে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম