ডেন্টিস্ট না হয়েও পদবি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ২০:০৬আপডেট : ০১ আগস্ট ২০২২, ২০:০৬

ডাক্তার না হ‌য়েও ডাক্তার ও ডে‌ন্টিস্ট পদবি ব‌্যবহার ক‌রা এক প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ আগস্ট) কুমিল্লার লাকসামের বিজরা বাজা‌রের সেবা ডেন্টাল কেয়ার নামে ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

জানা গেছে, মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে প্রতারণা এবং চি‌কিৎসার কা‌জে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রিজেন্ট ব‌্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি। এসব প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা‌নটির স্বত্বা‌ধিকারী আবদুল খা‌লেক‌কে জ‌রিমানা করে। এ সময় মিথ‌্যা বিজ্ঞা‌প‌নের দুই হাজার প‌্যাড ধ্বংস করা হয়।

এদিকে, বেশি দামে তেল বিক্রি করায় একই বাজারের প্রাইম ব্র্যান্ডের ইউ‌নি প্রাইম কনজুম‌ার ফুড‌কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আট হাজার বাড়তি দা‌মের মোড়ক পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আসাদুল ইসলাম।

তিনি বলেন, ‘স‌রকার নির্ধা‌রিত ১৮৫ টাকার এক লিটার তেল ১৯০ টাকা লি‌খে, ৩৭০ টাকার ২ লিট‌া‌রের তেল ৩৮০ টাকা লিখে এবং ৯১০ টাকার ৫ লিটা‌রের তেল ৯২০ টাকা লি‌খে মোড়কজাত কর‌া হচ্ছিল। অথচ উৎপাদ‌নের স্টিকার ব‌্যবহার কর‌া হয়েছে গত মা‌সের ১৮ তা‌রিখের। এমন প্রতারণা করায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শাহাদাৎ হো‌সেন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলেও জানিয়েছেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি