গরুর আধা কেজি পচা কলিজা ৪৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৪, ২১:৩১আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২১:৩১

বগুড়ায় গরুর পচা কলিজা বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রবিবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের কলোনি বাজারে বাদশা গোশত ঘরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এ ছাড়া ওই বাজার সমিতি ওই ব্যবসায়ীকে বহিষ্কার ও তার ব্যবসা বন্ধ করে দিয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, রবিবার দুপুরে এক ভোক্তা অভিযোগ করেন, কলোনি বাজারের বাদশা গোশত ঘরের মালিক নবাব তার কাছে গরুর পচা কলিজা বিক্রি করেছে। আধা কেজির মূল্য নেওয়া হয়েছে ৪৫০ টাকা। তাৎক্ষণিকভাবে ওই বাজারে ওই দোকানে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে নবাব বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বিষয়টি স্বীকার করেন।

এই কর্মকর্তা আরও জানান, তিনি ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কলোনি বাজার সমিতির সভাপতি ও
সাধারণ সম্পাদক জরুরি সিদ্ধান্তে তাকে বাজার থেকে বহিষ্কার ও তার ব্যবসা প্রতিষ্ঠান বাদশা গোশত ঘর বন্ধ করে দেন।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি