ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১৪:২২আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৪:২২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৯৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে (২৫) এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১৩। বুধবার (৩ আগস্ট) বিকালে ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকা থেকে তাদের আটকের পর ওইদিন রাতেই ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার লোকমান উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। গ্রেফতার অপর আসামির নাম মামুন পোদ্দার (২২)। তিনি একই গ্রামের আফজাল হোসেনের ছেলে বলে জানা গেছে।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, বুধবার বিকালে র‌্যাব-১৩ ব্যাটালিয়নের একটি বিশেষ দল উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লোকমান হোসেন ও মামুনকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক হোসেন তমাল ও সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন হ্যাভেনের ফোনে কল করে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘লোকমান গ্রেফতার হওয়ার বিষয়টি জানার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি ফজলুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম