সকালে জাল তুলতেই মিললো ১৮ কেজির বাগাড়

রাজবাড়ী প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১৩:১৯আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৩:১৯

রাজবাড়ীর দৌলতদিয়ার বাহিরচর এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে জাফরগঞ্জের জেলে মদন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে মদন হালদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোনও মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। সকাল ১০টার দিকে বাড়ি ফেরার সময় জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বেলা ১১টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়ত ঘরে আনলে ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ এক হাজার ৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৯শ’ টাকায় কিনে নেন।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘বেলা ১১টার দুলাল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৮ কেজির বাগাড় মাছটি আমি এক হাজার ৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯শ’ টাকায় কিনে নিই। মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি।’

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম