ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৭:১৭আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:১৭

কুমিল্লায় ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ কোম্পানি অধিনায়কের পক্ষে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন– সাইফুল ইসলাম বাবু (২৩) ও মাহমুদুল হাসান সায়েম (২১)। কুমিল্লা সিটি করপোরেশনের অভয় আশ্রম মার্কেটের একটি দোকানের সামনে থেকে ভিকটিমের মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার এক ব্যক্তি (৩২) তার অসুস্থ বাবাকে গত ১৭ জুলাই দুপুর ১২টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। পরদিন বিকাল ৪টার দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে অপরিচিত একজন বলে, ‘আপনার ব্যক্তিগত মোবাইল ফোনটি আমাদের কাছে আছে। তাতে আপনার ব্যক্তিগত অন্তরঙ্গ কিছু ছবি ও ভিডিও আছে। আপনি যদি আমাদের ছয় লাখ টাকা দেন তাহলে ফোনটি আপনাকে দেবো। তা না হলে ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে আপনার আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে দেবো’– বলে সে ফোনটি কেটে দেয়।

টাকা না দিলে অভিযুক্তরা তাকে বিভিন্ন হুমকি দেয় ও ভয়ভীতি দেখায়। বিষয়টি নিয়ে তিনি কুমিল্লা র‌্যাব-১১-এর কাছে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে র‍্যাব। পরে ৬ আগস্ট রাত ৯টায় তাদের গ্রেফতার করা হয়। মোবাইল ফোনটি হাসপাতালে পাওয়ার কথা স্বীকার করেছে আসামিরা। টাকা না দেওয়ায় একনম্বর আসামি সাইফুল একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে আত্মীয়-স্বজনের কাছে ওই ফোন থেকে ব্যক্তিগত ছবি পাঠায়।

র‌্যাব আরও জানায়, আসামিদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম