চিকিৎসক না হয়েও রোগী দেখতেন তিনি

টেকনাফ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৮:০৫আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮:০৫

কক্সবাজারের উখিয়ার জনবহুল পালংখালী বাজারে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক হুমায়ুন কবির। উখিয়ার পালংখালী বাজারের হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় মম’স ডেন্টাল কেয়ার নামে একটি অনুমোদনহীন প্রতিষ্ঠানে নিয়মিত রোগী দেখতেন এই ভুয়া দন্ত চিকিৎসক।

রবিবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) বিল্লাল হোসেন।

র‌্যাব জানায়, সেবাগ্রহীতাদের অভিযোগে শুক্রবার মম’স ডেন্টাল কেয়ারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫। সে সময় পেশাগত সনদ দেখাতে ব্যর্থ হলে হুমায়ুন কবিরকে আটক করা হয়। তিনি উপজেলার হলদিয়াপালং ইউপির ৭নং ওয়ার্ডের মোহাম্মদ মুসার ছেলে।

এ সময় চিকিৎসার কাজে ব্যবহৃত স্টেথোস্কোপ, ব্লাড প্রেসার মাপার সেট, প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, রিমার ফাইল, ফোরসেফ, নিডল হোল্ডার, কিট বক্স, এলেভেটর, টুথ মডেল-সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক হুমায়ুনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানায় র‌্যাব।

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম