নোয়াখালীতে গণপিটুনিতে একজনকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১০:৩৮আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:৩৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।                       

বুধবার সকালে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাকির হোসেনের গোয়ালঘর থেকে চোররা চারটি গরুর বাছুর এবং নুর উদ্দিনের গোয়ালঘর থেকে চারটি গরুসহ মোট আটটি গরু চুরি করে। লেগুনা গাড়িযোগে নিয়ে যাওয়ার সময় গরুর মালিকরা টের পেয়ে ফোন করে সবাইকে খবর দেন। খবর শুনে স্থানীয় জনতা চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারের সাদ্দাম স্টোরের সামনে ট্রাক্টর দিয়ে রাস্তা ব্যারিকেড দেয়। এ সময় স্থানীয়রা চোরাই গরুভর্তি গাড়ি আটক করে। গাড়িতে থাকা চার চোরের মধ্যে তিন জন পালিয়ে যায়। একজনকে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে অজ্ঞাত গরু চোর ঘটনাস্থলে নিহত হন। এ সময় উত্তেজিত জনতা চোরাই গরু বহনকারী লেগুনাগাড়িতে আগুন ধরিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। খবর পেয়ে, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। গরু চুরি, উদ্ধার ও গ্রামবাসীর হাতে গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথক মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের