আশ্রয় ক্যাম্পে দুই মাঝিকে হত্যা: ৩ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি 
১১ আগস্ট ২০২২, ১২:৩৬আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:৩৬

কক্সবাজারের উখিয়া ক্যাম্পের দুই রোহিঙ্গা নেতাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিন জন রোহিঙ্গাকে আটকের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিন জন হলেন– সাহ মিয়া (৩২), মো. সোয়াইব (১৯), জাফর আলম (৫৪)।

এ ঘটনায় বুধবার পাঁচ জনকে এজাহারনামীয় করে ১৫-১৬ জনের বিরুদ্ধে নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এসব তথ্য নিশ্চিত করে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, দুই রোহিঙ্গা হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় সোর্পদ করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

এদিকে, গতকাল উখিয়া ক্যাম্পে টার্গেট কিলিংয়ের শিকার হন দুই রোহিঙ্গা নেতা (মাঝি)। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উখিয়ার জামতলী এলাকার ক্যাম্প-১৫-এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্যাম্প-১৫-এর ব্লক সি/১-এর আবদুর রহিমের ছেলে প্রধান মাঝি আবু তালেব (৪০) এবং একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী