‘বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের হৃদয়কে উপড়ে ফেলতে চেয়েছিল ঘাতকরা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১২:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১২:৩৭

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের হৃদয়। আজকের এইদিনে ঘাতকরা তাকে হত্যা করে বাংলাদেশের হৃদয়কে উপড়ে ফেলার চেষ্টা করেছিল মুশতাক ও জিয়ারা।’

দিনটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ ট্যাংকের পাড় থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্র্রেণি-পেশার মানুষ পরে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

পরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
জাতীয় সংগীত বিধি সংশোধন
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক কারাগারে
ময়মনসিংহে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিছিল, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান