জাতীয় সংগীত বিধি সংশোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২৫, ১৮:১২আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৮:৪৫

জাতীয় সংগীত বিধি সংশোধন করা হয়েছে। বিধি সংশোধন করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ওই দিন জাতীয় সংগীত বাজানোর নিয়ম বাতিল করা হয়েছে।  ‘দ্য ন্যাশনাল অ্যানথেম রুলস, ১৯৭৪’ সংশোধন করে গত ১৯ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

উল্লেখ্য, এর আগেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্বীকৃতি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, বিধিতে কোন দিন কী উপলক্ষে কতটুকু জাতীয় সংগীত বাজাতে হবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

বিধির শিডিউল-১ এর ৩ নম্বর ক্রমে ছিল—জাতীয় শোক দিবসে (প্রতি বছরের ১৫ আগস্ট) অনুষ্ঠানের শুরুতে এবং শেষে পূর্ণ জাতীয় সংগীত বাজানো হবে। শোভাযাত্রার ক্ষেত্রে জাতীয় সংগীতের প্রথম দুই পঙক্তি শুরুতে বাজানো হবে।

বিধি সংশোধন করে শিডিউল-১ এর ৩ নম্বর ক্রম (১৫ আগস্ট জাতীয় শোক দিবস) এবং এর বিপরীতে এন্ট্রি (কতটুকু জাতীয় সংগীত বাজানো হবে) বিলুপ্ত করা হয়েছে। 

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
নতুন পে-স্কেলে কার কত বাড়লো, কে পেলো বেশি
সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন নির্দেশাবলি অনুমোদন
জুডিশিয়াল সার্ভিসের জন্য হবে আলাদা বেতনস্কেল
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?