শিক্ষিকার লাশ উদ্ধার: মামুনকে আদালতে পাঠিয়েছে পুলিশ

নাটোর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৫:৩১আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৫:৩২

নাটোরে কলেজ শিক্ষিকা খায়রুনের মরদেহ উদ্ধারের পর আটক তার স্বামী মামুন হোসাইনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠায় সদর থানা পুলিশ। মামুনের বিষয়ে বিকালে আদেশ দেবেন আদালত।

আরও খবর: ‘রাত ১১টায় বাসায় এসে ২টায় বেরিয়ে যান মামুন’

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এবং কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে মরদেহ উদ্ধারের পর মামুনকে আটক করা হয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্ত চলছে দাবি করে তিনি বলেন, মামুনের ব্যাপারে আদেশ দেবেন আদালত। আর তদন্ত শেষে ওই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ‘মানসিক চাপে’ ছিলেন কলেজ শিক্ষিকা, মামুনকে দোষারোপ স্বজনদের

কোর্ট ইন্সপেক্টর জানান, বিকাল ৫টার দিকে আদালত এই ব্যাপারে আদেশ দেবেন।

প্রসঙ্গত, রবিবার সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে আটক করে পুলিশ।

আরও খবর: কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ উদ্ধার

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের