কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১০:২০ আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১:২৩

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ আগস্ট) সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে (২২) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, ভোর ৪টার দিকে ঘর থেকে বের হয়ে বাথরুমে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিংয়ে ঝুলছেন খায়রুন নাহার। হাতের কাছে ধারালো কিছু না পেয়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে ওড়না পুড়িয়ে তাকে নিচে নামান।

মামুন আরও জানান, খায়রুন নাহার ৩৫ হাজার টাকা বেতন পেতেন। বিভিন্ন জায়গায় ঋণ পরিশোধ করে থাকতো আট হাজার টাকা। গতকাল শনিবার খায়রুন নাহারের আগের পক্ষের ছেলে এসে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। বাকি তিন হাজার টাকার মধ্যে বাড়িতে ছিল মাত্র এক হাজার টাকা।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

নাটোর পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা জানান, এ ঘটনার তদন্ত চলছে। দ্রুতই রহস্য উদঘাটন করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে কলেজছাত্র মামুন ও শিক্ষিকা খায়রুন নাহার বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
সার কারখানার ভেতরে হাত-পা বাঁধা ও অঙ্গ বিচ্ছিন্ন লাশটি কার?
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ
‘গডফাদার’ কারা, মাদক ও চাঁদাবাজির সম্পর্ক কোথায়
‘গডফাদার’ কারা, মাদক ও চাঁদাবাজির সম্পর্ক কোথায়
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি