‘রাত ১১টায় বাসায় এসে ২টায় বেরিয়ে যান মামুন’

নাটোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১২:৪৩ আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১২:৫৪

নাটোর শহরের বলারীপাড়া মহল্লার হাজী নান্নু ম্যানশনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন কলেজ শিক্ষক খায়রুন নাহার (৪০) ও কলেজছাত্র মামুন হোসাইন (২২) দম্পতি। ওই বাড়ির নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন জানান, গত রাতে প্রায় তিন ঘণ্টা ওই ফ্ল্যাটে ছিলেন মামুন।

আরও খবর: কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরী বলেন, ‘শনিবার দিবাগত রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে মামুন ফ্ল্যাটে আসেন। এরপর রাত ২টা থেকে আড়াইটার দিকে হাসপাতালে কাজ আছে বলে মামুন চলে যান। এরপর ভোর ৬টার দিকে আবার ফিরে আসেন। এর প্রায় পাঁচ মিনিট পরে মামুন জানান তার স্ত্রী আত্মহত্যা করেছেন।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘সবদিক বিবেচনা করে এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

এদিকে এলাকাবাসী জানান, তারা অনেকেই জানতেন না যে ওই ফ্ল্যাটে শিক্ষক-ছাত্র দম্পতি ভাড়া থাকেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শিক্ষিকার কর্মস্থল গুরুদাসপুরের খুবজিপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ জানান, ঘটনাটি সকাল ১০টায় জেনেছেন তিনি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

রবিবার সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে আটক করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
সার কারখানার ভেতরে হাত-পা বাঁধা ও অঙ্গ বিচ্ছিন্ন লাশটি কার?
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ
‘গডফাদার’ কারা, মাদক ও চাঁদাবাজির সম্পর্ক কোথায়
‘গডফাদার’ কারা, মাদক ও চাঁদাবাজির সম্পর্ক কোথায়
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, পারবেও না: হাসনাত আবদুল্লাহ
হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, পারবেও না: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি