কাঠবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেলো ২ জনের

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১০:২৭আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:২৭

খাগড়াছড়ির গুইমারার তৈকর্মাতে কাঠবোঝাই ট্রাক উল্টে দুই জন নিহত এবং পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহতরা হলেন– মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ রাজু (৩৫) এবং আবদুল কাদেরের ছেলে ইলিয়াছ (৩৬)। তারা দুজনই শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গুইমারা থানার ওসি আবদুর রশিদ জানান, সকাল আনুমানিক ৭টার দিকে ট্রাকটি গাছ নিয়ে মানিকছড়ির উদ্দেশ্যে রওনা হয়। কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা টার্নিংয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড ওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার