কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ২১২ বস্তা চা জব্দ

পঞ্চগড় প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১২:৫২আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:৫২

পঞ্চগড়ে কালোবাজারে বিক্রির জন্য পাঠানোর সময় ২১২ বস্তা চা জব্দ করা হয়েছে। সোমবার রাতে পঞ্চগড় জেলা শহরের মিঠাপুকুর এলাকার একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই চা জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক এসব চা পাতা জব্দ করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই রাজস্ব ফাঁকি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চায়ের কালোবাজারিদের ধরতে মাঠে কাজ করছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। সোমবার সন্ধ্যায় তারা সদাগর এক্সপ্রেস লিমিটেড নামে ওই কুরিয়ার সার্ভিসের অফিসের ভেতরে ২১২ বস্তা চা দেখতে পান। প্রতিটি বস্তায় ৫০ কেজি চা ছিল। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই চায়ের বস্তা এবং একটি পিকআপ ভ্যান জব্দ করে কাস্টমসের কাছে হস্তান্তর করেন। কাস্টমস কর্তৃপক্ষ ওই কুরিয়ার সার্ভিস অফিসের ভেতরেই জব্দ চায়ের বস্তাগুলো সিলগালা করে রেখেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পঞ্চগড় চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন, পঞ্চগড় কাস্টমসের সুপারিন্টেডেন্ট আবু সরোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদণ্ড
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম