কুমিল্লায় শাহাদাত হত্যা: ১৬ আসামির স্বীকারোক্তি

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৫:২০আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:১৮

কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় রবিউল হাসান শাহাদাত (১৫) হত্যা মামলার ১৬ আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা সবাই ঘটনার বর্ণনা দিয়ে হত্যার ঘটনা স্বীকার করেছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) কুমিল্লার নবাগত পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রথম আলোচনা সভা মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার বলেন, শাহাদাত হত্যার ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব। তাদের আদালতে নিলে ১৬ জন ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে। শাহাদাত হত্যায় জড়িত বাকিদেরও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার (১৯ আগস্ট) বিকালে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রবিউল হাসান শাহাদাত নামে এক কিশোরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িতরা কিশোর গ্যাং রতন গ্রুপের সদস্য। 

এ ঘটনায় ২০ আগস্ট রাতে নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ এবং ছয় জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত ছয় জনকে র‍্যাব, নয় জনকে পুলিশ এবং দুই জনকে গ্রেফতার করে ডিবি।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম