ধর্ষণের পর হত্যার দায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৫:৪৪ আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬:৪৪

চাঁদপুরে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।

এই মামলায় আদালত আসামিদের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। তাদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।

অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা ভুক্তভোগী নারীকে ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার করে পুলিশ।

পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সবাইকে এই দণ্ড দেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক