রংপুরে শিশুশিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু

রংপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১২:১০আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১২:১১

রংপুর নগরীর ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১২ বছরের শিশুদের মাঝে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান।

রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ জানান, রংপুর সিটি করপোরেশন এলাকায় ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮২ হাজারেরও বেশি করোনার টিকা প্রদান করা হবে।

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করে বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের ৫ থেকে ১২ বছর বয়সী সব শিশুকে করোনার টিকার আওতায় আনা হবে। প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। এই টিকা কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি।’

এদিকে সকাল থেকে দেখা যায়, করোনার টিকা দেওয়ার জন্য অনেক অভিভাবক তাদের সন্তানদের সঙ্গে নিয়ে নিজ নিজ স্কুল কেন্দ্রে এসেছেন। তারা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিশুরা করোনার ঝুঁকি থেকে রক্ষা পাবে।

অন্যদিকে, শিশুরাও আগ্রহ নিয়ে টিকা নিচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের উপস্থিতি ছিল বেশি।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী