১৬ মামলায় পলাতক যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৫:১২আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৫:১২

কুমিল্লায় ষোলোটি গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি যুবলীগ নেতা আব্দুল মালেককে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আবুল কায়েস আকন্দ।

গ্রেফতার আব্দুল মালেক (৩৭) চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়ন এলাকার ‘কোয়ালিটি ব্রিকস’ নামে ইটভাটার মালিক। তিনি চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।

গ্রেফতারের বিষয়ে আবুল কায়েস আকন্দ বলেন, ‘এই আসামির বিরুদ্ধে চারটি সাজা পরোয়ানাসহ মোট ষোলোটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগেও তাকে ধরতে আমরা অভিযান চালিয়েছি। সর্বশেষ বুধবার রাত ১১টায় চৌদ্দগ্রামের নালগড় রাস্তায় মোটরসাইকেল যোগে পালানোর সময় তাকে গ্রেফতার করি। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম