২২০০ বস্তা সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ২০:৪২আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২০:৪২

রংপুরে অবৈধভাবে সার মজুতের দায়ে এক ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুত করা দুই হাজার ২শ’ বস্তা সার জব্দ করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট)  নগরীর রবার্টসনগঞ্জ এলাকার একটি গোডাউন থেকে এই সার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আহমেদ জানান, মেসার্স আর অ্যান্ড আর এন্টারপ্রাইজের মালিক সার ডিলার জসীম উদ্দিন রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের সারের ডিলার। কিন্তু তিনি নিজ এলাকার নির্দিষ্ট পয়েন্টে সার রাখেননি। কালোবাজারে বিক্রির জন্য রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় একটি গোডাউনে অবৈধভাবে সার মজুত করেছেন। এমন সংবাদ পেয়ে রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই গোডাউনে অভিযান চালিয়ে দুই হাজার ২শ বস্তা সার জব্দ করেন। এসব সারের মধ্যে রয়েছে টিএসপি, এমওপি ও ইউরিয়া। পরে ওই ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘রংপুর নগরীর একটি গোপন গোডাউনে অবৈধভাবে সার মজুত করায় ডিলার জসীম উদ্দিনকে জরিমানা ও সব সার জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সার ডিলার জসীম উদ্দিন নিজের এলাকা বাদ দিয়ে নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় গোপন গোডাউনে সার রাখার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। পরে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সব সার জব্দ করা হয়েছে।

সার ডিলার জসীম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ডিলার বদল, আবারও সার নিয়ে ‘রাজনীতি’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম