নিখোঁজের ৩ দিন পর নদীতে পাওয়া গেলো শিশুর মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর নদী থেকে আর্য দাশ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে করগাঁ ইউনিয়নের ছায়ানগর এলাকার পিংলী নদীর শাখা খরস্রোতা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আর্য দাশ (৪) করগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের অনজিত দাশের ছেলে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে আর্য দাশের কোনও সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। সোমবার বিকালে খরস্রোতা নদীর ছায়ানগর এলাকায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এরপর অনজিত দাশ উদ্ধার হওয়া লাশ নিজের ছেলের বলে শনাক্ত করেন।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘খরস্রোতা নদীঘেঁষা আর্য দাশের বাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলাধুলার ফাঁকে আর্য পানিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করেছি।’

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান