কুড়িগ্রামে ৩ আগ্নেয়াস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০৮

কুড়িগ্রামের রৌমারীতে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আব্দুর রউফ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে উপজেলার চর শৌলমারীর কলেজপাড়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল। রৌমারী থানার অফিসার ইন চার্জ রূপ কুমার সরকার জানান, সোমবার দুপুরে আসামিকে রৌমারী থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতার আব্দুর রউফ উপজেলার চর শৌলমারীর কলেজপাড়ার আব্দুল কাশেমের ছেলে বলে জানা গেছে। সে দীর্ঘদিন থেকে ডাকাতি করে আসছিল বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে র‌্যাব-১৪-এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল আব্দুর রউফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার দেশি শটগান, একটি দেশি পাইপগান, ১২ বোর শটগানের কার্তুজ ৬ রাউন্ড ও ছোরা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, এসব অস্ত্র ব্যবহার করে আব্দুর রউফ রৌমারী ও এর পার্শ্ববর্তী চরাঞ্চলে চাঁদাবাজি, ডাকাতি ও জেলেদের মালামাল লুটসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।

রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার জানান, র‌্যাব জামালপুরের নায়েক সুবেদার বাদশা মিয়া গ্রেফতার আব্দুর রউফকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের