রাজবাড়ীতে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ২১:০২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:১০

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুরাজ মোহনী ইনস্টিটিউট স্কুলের সামনে রকি শেখ (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রকি শেখ খানখানাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে।

নিহতের বাবা বলেন, ‘স্থানীয় শামীমসহ অন্য সন্ত্রাসীরা আমার পরিবারের লোকজনকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে চায়। এই ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। ওরা মাদক ব্যবসা করে, আমার ছেলে বাধা দেওয়ায় তাকে আজ গুলি করে মেরে ফেলছে।’

 রকি শেখ স্থানীয় সূত্রে জানা যায়, রকি কিছুদিন আগে শামিম গ্রুপের এক কর্মীকে হাতের কব্জি কেটে ফেলেন। সেই ঘটনার এজাহারনামীয় আসামি তিনি। রকি বর্তমানে জামিনে থাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যায় রকিকে সুরাজ মোহনী ইনস্টিটিউটের সামনে পেয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়।

সদর থানার ওসি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। আমরা ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছি।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম