চাচিকে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৪

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হবিগঞ্জের চুনারুঘাটে চাচিকে হত্যার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, শুক্রবার দুপুরে উপজেলার গাজিপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আয়েশা আক্তার পলি (৩০) সৌদি আরব প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জারুলিয়া গ্রামের মৃত আব্দুল বারিকের সৌদি প্রবাসী ছেলে আক্তার মিয়ার সঙ্গে সৎ ভাই গাবরু মিয়ার বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল।  বিরোধের জের ধরে শুক্রবার গাবরু মিয়ার ছেলের মামুনের সঙ্গে বাকবিতণ্ডা হয় আক্তার মিয়ার স্ত্রী পলির। একপর্যায়ে মামুন ঘরে ঢুকে রান্নাঘরের বঁটি দিয়ে কুপিয়ে পলিকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

চুনারুঘাট থানার ওসি জানান, নিহতের স্বামীর সৎভাইয়ের ছেলে মামুনের সঙ্গে নিহত পলির ঝগড়া হয়। পরে মামুন গংরা পলিকে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম