বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:২০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:২০

চট্টগ্রামে বেশি দামে গ্যাস সিলিন্ডার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ষোলোশহর ও চাঁন্দগাও থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। সংস্থাটির সহকারী পরিচালক নাসরিন আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, নগরীর ষোলোশহর  এলাকায় অবস্থিত তিনটি দোকানকে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জিহান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা,  নাহার কিচেন অ্যাপ্লাইয়েন্সকে ১০ হাজার টাকা ও সজীব এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং সংরক্ষণ করায় চাঁন্দগাও এলাকার দোলন স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

একই এলাকায় অবস্থিত আইডিয়াল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং সংরক্ষণ করায় ছয় হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে নেতৃ‌ত্বে দেন– জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান