মহাসড়ক পার হওয়ার সময় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৩

টাঙ্গাইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সদর উপজেলার আশিকপুর বাইবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জেলার ভূঞাপুর উপজেলার মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) এবং তার স্ত্রী মিনতি রানী (৬০)‌।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইল আসার পথে দুপুর ৩টার দিকে ওই দম্পতি আশিকপুর বাইবাস এলাকায় নামেন। পরে তারা সেখান থেকে সড়ক পার হচ্ছিলেন। সে সময় অজ্ঞাত একটি গাড়ি এসে তাদের চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জহিরুল হক বলেন, ‘নিহত দুই পথচারীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান