গরম পানি দিয়ে শিশুকে ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১ 

নোয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরম পানি দিয়ে এক শিশুকে ঝলসে দেওয়ার অভিযোগে নূপুর (২২) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, রবিবার (১৮ সেপ্টেম্বর) তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, শুক্রবার বিকালে আহত শিশু নজরুল ইসলামকে (১২) উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  

শিশু নজরুল উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শুঁটকি ব্যাপারী মো. ইউসুফ ওরফে হারুনের ছেলে। গ্রেফতার নূপুর একই এলাকার মো. সেলিমের মেয়ে।

শিশুটির বাবা জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে সেলিমের পরিবারের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সেলিমের ছেলে নিশু ও মেয়ে নূপুর গরম পানি দিয়ে নজরুলকে ঝলসে দেয়। এতে শিশুটির শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। শিশুর মা আফরোজের নেছা বাদী হয়ে সেলিম, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ পাঁচ জনকে আসামি করে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেন। রবিবার এ ঘটনায় নিয়মিত মামলা করে পুলিশ।

ওসি বলেন, ‘শিশুকে ঝলসে দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আসামি করে নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার নূপুর নামে এক আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম