বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী কিশোরী নিহত, গুরুতর আহত ৩

রংপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪

রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাতি ব্রিজের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক কিশোরী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ জানান, বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে তারাগঞ্জ উপজেলার ইকরচালি থেকে একটি অটোরিকশা চার যাত্রী নিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে চার যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া বেগম (১৪) নামে এক কিশোরী মারা যায়। আহতদের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত সুরাইয়ার বাবার নাম ভুট্টু মিয়া। বাড়ি তারাগঞ্জ উপজেলার ইকরচালি সরকারপাড়া গ্রামে।

হতাহতদের স্বজনদের আহাজারি এদিকে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সামি রহমান জানিয়েছেন।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জানান, ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি