জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

পিরোজপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০

পিরোজপুরের মঠবাড়িয়ায় শফিকুল ইসলাম নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতাকে কুপিয়ে বাঁ পা বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে এলোপাতাড়ি কোপানোর কারণে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝেরপুল ফরাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহত শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

শফিকুল তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, তুষখালীর মুসা শরীফের সঙ্গে শফিকুলের একটি মামলা রয়েছে। ওই মামলায় হাজিরা দিতে শফিকুল বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে তুষখালী থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন।  পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের মাঝেরপুলের কাছে ফরাজি বাড়ির সামনে কালভার্টের ওপরে আসামাত্রই একটি মাহেন্দ্র গাড়ি শফিকুলের গতিরোধ করে। সে সময় শফিকুল মোটরসাইকেল থেকে নেমে পেছনের দিকে দৌড় দিলে হামলাকারীরা মাহেন্দ্র থেকে নেমে তাকে ধাওয়া করে কুপিয়ে বাঁ পা বিচ্ছিন্ন করে। এলোপাতাড়ি কোপানোর কারণে শফিকুলের ভুড়ি বেরিয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। খবর পেয়ে  মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহিম জানান, হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব