১৫ কেজি রুপাসহ দুই পাচারকারী আটক

মেহেরপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭

১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম করমদী গ্রামের মাঠপাড়া থেকে তাদের আটক করে। এ সময় জব্দ করা হয় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

আটক দুজন হলেন– গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ আহমেদ (২৫) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে ধনী রহমান (৩৩)।

আটক আকাশ ও ধনী গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে রুপা পাচারের খবর পেয়ে করমদি গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল ৭টার দিকে ওই দুজন পুলিশের হাতে ধরা পড়ে। তাদের মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

ভারত থেকে এই রুপা পাচার করে আনা হয়েছে বলে জানিয়ে ওসি জানান, এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম