নলডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৯

টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কির জেরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিঁপরুল এলাকায় আব্দুল মান্নান নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

আব্দুল মান্নান স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পাটুল পূর্বপাড়া গ্রামের চারু দর্জির ছেলে।

আহতের ছেলে পিপরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলুর রহমান মিশন জানান, টাকা লেনদেন বিষয়ে স্থানীয় মাজু খাঁর ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদ থেকে তার বাবা বের হলে রফিকুল তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। স্থানীয়রা তার বাবাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নলডাঙ্গা থানার ওসি জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি