‘শেখ হাসিনার আমলে সব ধর্মের মানুষ নিরাপদে উৎসব পালন করেন’

পিরোজপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১৮:২৩আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৮:২৩

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতন সম্প্রদায় কোনও দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শারদীয় দুর্গোৎসব পালন করছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারেন।’

শনিবার (১ অক্টোবর) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদানের চেক বিতরণ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এই সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,  ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ, জেলা পূজা পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।

এই সময় মন্ত্রী উপজেলার ১০১ পুজামণ্ডপের সভাপতি ও সম্পাদকের কাছে সরকারি বরাদ্দের ৫০০ কেজি (প্রতি মণ্ডপে) চালের বরাদ্দপত্র, প্রধানমন্ত্রীর অনুদানের চেক, মন্ত্রীর ব্যক্তিগত তহবিল ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের ব্যক্তিগত অনুদান হস্তান্তর করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী