বিদেশি জাহাজ থেকে পাচার হওয়া তেলসহ একজন আটক

মোংলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৬:০৯আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬:০৯

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে পাচার হওয়া জ্বালানি তেল বোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে।

মোংলা কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের মোংলা কার্যালয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্টগার্ড ও পুলিশের যৌথভাবে এ অভিযান চালায়। সে সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকা থেকে ১৫শ’ লিটার ডিজেলসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করা হয়। এ সময় ওই ট্রলারটিতে থাকা তেল পাচারকারী চক্রের সদস্য রিয়াজ হাওলাদারকে (২২) গ্রেফতার করে যৌথবাহিনী।

রিয়াজ উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার মামাভাগ্নের মোড়ের বাসিন্দা এনামুল হাওলাদারের ছেলে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দায়ের করে জব্দ ট্রলারসহ চোরাই তেল এবং রিয়াজকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয় গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যমতে সোমবার রাতে মাদ্রাসা রোড সংলগ্ন বঙ্গবন্ধু ক্যানেল থেকে চোরাই তেল এবং ট্রলারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা নেওয়া হবে।’

এর আগে গত ১৪ সেপ্টেম্বর পশুর নদী সংলগ্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে বন্দরের বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করে আনা তিন হাজার ৫০০ লিটার ডিজেল এবং এক হাজার ৮০ মিটার মুরিংরুপ (জাহাজ বাঁধা রশি) উদ্ধার করে কোস্টগার্ড।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী