দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১০:১৫আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১০:৪০

মাদারীপুর পৌর এলাকার লঞ্চঘাট সবুজবাগে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৪২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় জনতা ধাওয়া দিয়ে তামিম ঘরামি (২০) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার শিকদার মোটরের মালিক ব্যবসায়ী গোলাম নবী শিকদার এবং তার ভাই সোনা ব্যবসায়ী গোলাম রসুল শিকদার একসঙ্গে বসবাস করেন। তাদের দুই ভাইয়ের বাড়িতে সুকৌশলে ঢুকে পড়ে একদল মুখোশধারী ডাকাত। ঘরে ঢুকেই ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, তিনটি মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করে। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আটক তামিমসহ আরও তিন ডাকাতের নাম আমরা জানতে পেরেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম