ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৬, ১১:৫৭আপডেট : ১৫ মে ২০২৬, ১১:৫৭

উত্তরপ্রদেশের মুরাদাবাদে এক পিতল ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির নেপথ্যে খোদ তার মেয়ের জড়িত থাকার অভিযোগ উঠেছে। নিজের প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার নেশায় এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা ও তার প্রেমিক আরশাদ ওয়ারসিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ মে ভোরে মুরাদাবাদের নামকরা পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নগদ এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআর-ও নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ইমরান, তার স্ত্রী সীমা এবং তাদের চার সন্তান উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তের জন্য চারটি বিশেষ টিম গঠন করা হয়। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।

তদন্তে বেরিয়ে আসে, ব্যবসায়ী ইমরানের মেয়ে আরিবা গত সাত-আট বছর ধরে অমরোহার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। তবে ভিন্ন জাতের হওয়ায় তাদের বিয়েতে বাধা আসতে পারে এমন আশঙ্কা থেকে তারা পরিকল্পনা করেন বড় অংকের অর্থ চুরি করে পালিয়ে নতুন জীবন শুরু করার।

পুলিশের দাবি, আরিবা জানতেন তার বাবা বাড়িতে কত টাকা এবং কোথায় রেখেছেন। সেই তথ্য তিনি আরশাদকে জানান। শুধু তাই নয়, ডাকাতির এক মাস আগেই তিনি প্রেমিকের হাতে বাড়ির প্রধান ফটকের চাবি তুলে দিয়েছিলেন। ঘটনার রাতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে দুর্বৃত্তদের প্রবেশের পথ সহজ করে দেন আরিবা নিজেই।

এই মামলায় পুলিশ এখন পর্যন্ত আরিবা, আরশাদ ওয়ারসি এবং আরও তিন সহযোগীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার টাকা নগদ, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/
সম্পর্কিত
বাবার হত্যার প্রতিশোধ শিগগিরই নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
স্যাটেলাইটে ধরা পড়লো যেভাবে বিধ্বস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান
হরমুজে নৌ-চলাচলে ফি, কী ভাবছে ইউরোপ
সর্বশেষ খবর
বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী
বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী
কলম্বিয়ার বিদায়ে কমলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম
কলম্বিয়ার বিদায়ে কমলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
বাংলামোটরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
বাংলামোটরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ