দুই ট্রাকের মাঝে মোটরসাইকেল, প্রাণ গেলো ২ যুবকের

দিনাজপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ০৯:০২আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৯:০২

দিনাজপুরে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মামুন (৩০) এবং ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (৩২)। তারা দুই জন প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেলে পাথরবোঝাই তিনটি ট্রাককে ওভারটেক করে সামনের দিকে যাচ্ছিলেন তারা। সে সময় অপর একটি ট্রাক সামনের দিক থেকে আসলে দুই ট্রাকের মাঝে মোটরসাইকেল আটকে রাস্তায় পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা গোলাম মাওলা। তিনি জানান, নিহতরা দুই জন প্রাণ কোম্পানির কর্মচারী। কোম্পানির মালামাল বিভিন্ন স্থানে পরিবেশন করেন তারা। কাজ শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী