সিইসির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় আ.লীগের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৩:৩২ আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৩:৩৫

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট বন্ধ ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হয়েছে ফুলছড়িতে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাইবান্ধা-ফুলছড়ি সড়কে ফুলছড়ি উপজেলা চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

গোপন কক্ষে ঢুকে ভোট দিয়ে দিতে আমরা স্বচক্ষে দেখেছি: সিইসি

পরে উপজেলা গেট সংলগ্ন সড়কে আঘাঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে কর্মসূতিতে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররাও অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন সবকিছু যাচাই-বাছাই না করে অতি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোট বন্ধ করে দিয়েছে।’ দ্রুত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটের ফল প্রকাশের দাবি জানান তারা।

এর আগে, বুধবার ভোট বন্ধের সিদ্ধান্তের পরপরই ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বেশ কিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়েও প্রতিবাদ করেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা

/এমএএ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম