স্পিডবোটে এসে ট্রলারের যাত্রীদের জিম্মি করে ডাকাতি

শরীয়তপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২২, ০৪:১৩আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৪:১৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়ার পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা। 

নওপাড়া এলাকার বাসিন্দা শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা এবং নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ জেলার দিঘীরপাড় বাজার থেকে নওপাড়ার উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে আসে। ট্রলারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওপাড়া এলাকার গুচ্ছ গ্রামের কাছাকাছি এলে স্পিডবোটযোগে এসে ডাকাতরা যাত্রীদের জিম্মি করে ফেলে। এ সময় যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। 

ট্রলারের যাত্রী চরআত্রা গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মোল্লা বলেন, ‘নওপাড়া গুচ্ছগ্রামের কাছে আসার পর স্পিডবোটে এসে ডাকাতরা যাত্রীদের জিম্মি করে ফেলে। প্রাণের ভয়ে যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি আমরা। আমার কাছে ২১শ টাকা আর একটি মোবাইল ফোন ছিল। সব নিয়ে গেছে।’ 

ট্রলারের অপর যাত্রী চরআত্রার আনিস হাওলাদার বলেন, ‘সব মিলিয়ে কমপক্ষে তিন লাখ টাকা এবং ৩০টিরও বেশি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাতরা। নারীদের সঙ্গে থাকা স্বর্ণলংকারও নিয়ে গেছে।’ 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবির হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

/এএম/এমএএ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী