নিজ গ্রামে তিন শান্তিরক্ষীর লাশ দাফন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১০:৪৬আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৪৬

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বোমা বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ দেশে এনে দাফন করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) নিজ নিজ গ্রামে সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে গতকাল তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহত শান্তিরক্ষীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনীর প্রধান। পরে সেনাসদস্যদের লাশ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও নীলফামারীতে নিজ নিজ গ্রামে পাঠানো হয়। সেখানে তাদের দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও একজন আহত হন।

নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩১), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামের লেবু তালুকদারের ছেলে শরিফ হোসেন (২৬), এবং নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ টিটপাড়া গ্রামের লতিফুর রহমানের ছেলে জাহাংগীর আলম (২৬)। সেনাসদস্যদের লাশ গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়।

/এসএইচ/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম