কেরুর চিনি বেশি দামে বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ১৭:২৪ আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৭:২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বেশি দামে চিনি বিক্রিসহ বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সোমবার দর্শনা বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, ৭৪-৮০ টাকায় কেনা কেরুর অ্যান্ড কোংয়ের চিনি ১০০-১০৫ টাকা কেজি দরে বিক্রয় করছেন ব্যবসায়ীরা। যেখানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত খুচরা মূল্য ৯০ টাকা। কেজিতে লাভ করছেন ২০-২৫ টাকা।

তিনি আরও জানান, এই অপরাধে মেসার্স খালেক এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি মিষ্টির দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

/এফআর/
সম্পর্কিত
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
ভোক্তা অধিদফতর গিয়ে দেখলো পচা ডিম দিয়ে খাবার বানায় এশিয়া বেকারি
১২০ টন সরকারি গম অবৈধভাবে মজুত, ৩ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক