প্রধানমন্ত্রীর নির্দেশে টাকা পাওয়া শিপ্রার দোকান যেমন চলছে

আরিফ মোস্তফা, পিরোজপুর
২৬ অক্টোবর ২০২২, ১২:২৫আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাউখালীর নারী দোকানি শিপ্রা কুণ্ডুকে এক লাখ টাকা সহায়তা দিয়েছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ওই টাকা দিয়ে শিপ্রা দোকানে মালামাল তুলেছেন। ব্যবসা এখন আগের চেয়ে অনেক ভালো চলছে বলে জানান তিনি।

শিপ্রার বাবার বাড়ি পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে। দুর্গাপুরের একটি বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেছেন।

সম্প্রতি কথা হয় নারী ব্যবসায়ী শিপ্রার সঙ্গে। দোকানের বর্তমান অবস্থার বিষয়ে শিপ্রা বলেন, ‘আমি দোকান করতে দেনা হয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু আমাকে যে টাকা দিয়ে তা দিয়ে কিছু দেনা শোধ করেছি, বাকি টাকা দিয়ে দোকানে মালামাল তুলেছি। দোকানে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা বিক্রি হয়। মালামাল ভেদে লাভ ভালোই থাকে।  আগে দোকানে মালামাল ছিল না এ কারণে বিক্রি হতো কম।’

তিনি আরও  বলেন, ‘আমার স্বামী একজন দিনমজুর। দু বছর বয়সী আমাদের একটি মেয়ে রয়েছে। আমি দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। দোয়া করি সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর জন্য।’ 

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পাশে শিপ্রার দোকান প্রসঙ্গগত, গত ৪ সেপ্টেম্বর পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে কাউখালীর ক্ষুদ্র নারী ব্যবসায়ী শিপ্রা কুণ্ডু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। সে সময় শিপ্রা প্রধানমন্ত্রীকে বলেন, ‘বেকুটিয়া ফেরিঘাটে আমার একটি চায়ের দোকান ছিল। সেতু হওয়ার পরে দোকানটি সেতুর কাছে নিয়ে আসি। আমার সংসারের কাজ শেষ করে দোকানে চা-বিস্কুট বিক্রি করি। এখানে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। আমার স্বামী একজন দিনমজুর। আমরা দুজনে মিলে চায়ের দোকানটি শুরু করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ব্যবসায়ী শিপ্রার সাফল্য কামনা করেন বলেন, ‘আমি আশা করছি, সেতু হওয়ার কারণে লোকজনের চলাচল বাড়বে, চায়ের দোকানটিও ভালো হবে।’ সে সময় প্রধানমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে উদ্দেশ করে বলেন, শিপ্রার চায়ের দোকানটি যাতে আরও একটু ভালো হয় সে জন্য সহায়তা দিতে। একই সময়ে তিনি বলেন,‘বিত্তবানদের এগিয়ে আসা উচিত অসহায়দের সাহায্যে।’

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশের পর পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ব্যক্তিগত তহবিল থেকে শিপ্রা কুণ্ডুকে এক লাখ টাকা সহায়তা দেন। সংসদ সদস্যের পক্ষে আমি এ টাকা শ্রিপ্রার হাতে তুলে দিয়েছি।’ 

উল্লেখ্য, ‘নারী দোকানিকে সহায়তা দিতে বললেন প্রধানমন্ত্রী’ শিরোনামে সেতু উদ্বোধনের দিন বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
নারীর পরিচয়কে কন্যা-মা-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান প্রতিমন্ত্রীর
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার