মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ১৫:১৫আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৫:৫৭

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দুর্ঘটনায় লিটন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধুসহ তিন জন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ফলদার দিঘুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন গোপালপুর উপজেলার জোত আতাউল্লা গ্রামের জয়নাল হকের ছেলে। সে উপজেলার ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল এবং স্থানীয়রা জানান, লিটন দুই বন্ধু শাওন ও মারুফকে নিয়ে মোটরসাইকেলে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বের হয়। পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এ ঘটনায় তারা তিন জন ও এক পথচারী আহত হন। তাদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।

এসআই মো. মাহমুদুল বলেন, ‘আহতদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী