ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ওয়ার্কশপ মিস্ত্রির

ব্রাহ্মণবাড়িয়া অফিস
২৯ অক্টোবর ২০২২, ১৫:১০আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৫:১০

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে আনিস ভূঁইয়া (২০) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টার দিকে ঘাটিয়ারা আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃত আনিস ভূঁইয়া বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির সাহাব উদ্দিন ভূঁইয়ার ছেলে।

ঘাটিয়ারা আলিম মাদ্রাসার শিক্ষক আল আমিন বলেন, ‘বেশ কয়েকদিন ধরে মাদ্রাসার ছাদের উন্নয়ন কাজ চলছিল। আজ (শনিবার) মাদ্রাসার জালানার গ্রিলের অ্যাঙ্গেল ছাদে তুলছিলেন আনিস। সে সময় মাদ্রাসার ছাদের ওপরে ঝুলে থাকা বিদ্যুতের লাইনে অসাবধানতাবশত লোহার অ্যাঙ্গেলের ছোঁয়া লাগে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আনিস। তাকে আহত অবস্থায় স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি জানান, মৃতের লাশ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ