নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৬:১৫ আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৬:২৮

পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী।

নাজিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের বাসা নাজিরপুর উপজেলা শহরে। মঙ্গলবার সকালে তিনি উপজেলা পরিষদে যান। দুপুর ১২টার দিকে বাসায় ফেরেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়।

সিভিল সার্জন বলেন, ‘পিরোজপুরে আনার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মাস্টার অমূল্য রঞ্জন হালদার মারা যান।’

নাজিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, অমূল্য রঞ্জন হালদারের স্ত্রী ও এক ছেলে আগে মারা গেছেন। বর্তমানে তার দুই ছেলে এক মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব